নারায়ণগড় থানার অভিরামপুরে গুলিতে খুন এক তৃণমূল কর্মী
দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার মকরামপুরের কাছে অভিরামপুরে তৃণমূল কর্মীদের উপর গুলি চালানোর ঘটনায় এলাকা উত্তাল হয়ে উঠল। মঙ্গলবার রাতে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনাটি ঘটে । গুলিবিদ্ধ হন এক তৃণমূলকর্মী অভীক দোলাই। তার পিঠে গুলি লেগেছিল।তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে যাওয়ার সময় ২৬ বছর বয়সী অভীক দোলাই এর মৃত্যু হয়।বোমার আঘাতে আহত হন আরও দু জন তৃণমূল কর্মী। আহত দুই জনকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের কে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে । মকরামপুরে গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত দের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে। ওই ঘটনা কে কেন্দ্র করে গোটা এলাকা উত্তাল হয়ে উঠে। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মকরামপুর এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে ।
তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি অভিযোগ করে বলেন বিধানসভা নির্বাচনের আগে সুপরিকল্পিতভাবে বিজেপি মকরামপুর এর অভিরামপুর এলাকায় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি ও বোমাবাজির ঘটনা ঘটিয়েছে।যার ফলে দলের এক কর্মীর মৃত্যু হয়েছে ও আহত হয়েছে দুই জন। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। তিনি বলেন সন্ত্রাস সৃষ্টি করে তৃণমূল কর্মীদের খুন করে বিজেপি বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারবে না ।বিজেপি কে এর যোগ্য জবাব দেবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
আহত দলীয় কর্মীদের ও মৃত দলীয় কর্মীর পরিবারের পাশে রয়েছে দল বলেও তিনি জানান ।তবে তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি সুমিত কুমার দাস বলেন ওই ঘটনার সাথে বিজেপির কেউ জড়িত নয়। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ওই ঘটনা ঘটেছে।

Post a Comment